একসঙ্গে গণঅধিকার পরিষদের ৫৯ নেতা পদত্যাগ করলেন

বিশেষ প্রতিনিধিঃ
একসঙ্গে গণঅধিকার পরিষদের ৫৯ নেতা পদত্যাগ করলেন। গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা কমিটি ঘোষণার তিন দিন পর সভাপতিসহ ৫৯ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সংগঠনটির জেলা সভাপতি আল আমিন সরদার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ২৪ অক্টোবর ৭৯ সদস্যের গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি এবং সাবেক যুবলীগ নেতা ও মাঠে না থাকা ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই কমিটি গঠনের তিন দিনের মাথায় নেতারা পদত্যাগ করেন বলে জানা গেছে। একসঙ্গে এত নেতার পদত্যাগের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে

শিরোনাম