দোকানে ঢুকে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম করলো দুর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধিঃ
দোকানে ঢুকে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম করলো দুর্বৃত্তরা। বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় একটি ওষুধের দোকানে ঢুকে শামছুজ্জোহা পাভেল (৩০) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় দোকানে ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা্ ঘটে। গুরুতর আহত পাভেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, পাভেল সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক নেতা।

শিরোনাম