মানিকগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভায় তোপের মুখে সারজিস আলম

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে সাবেক সমন্বয়কের তোপের মুখে পড়লেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভা চলাকালে সাবেক জেলা সমন্বয়ক ওমর ফারুকের সাথে বাগবিতণ্ডার শুরু হয়। এ সময় সারজিস আলম, ওমর ফারুককে উদ্দেশ্য করে বলেন, আপনি দলের জন্য সমস্যা।

সভা চলাকালে সাবেক সমন্বয়ক ওমর ফারুক উপস্থিত হয়ে সারজিস আলমকে উদ্দেশ্য করে বলেন, আমরা এই জায়গার স্টেকহোল্ডার। জামায়াতের লোক এখানে কেন এসেছে?

উত্তরে সারজিস আলম বলেন,জামাতের লোক আসলে সমস্যা কি?এ ব্যাপারে আপনি তো আমার সাথে কথা বলতে পারতেন।পরে অবশ্য সারজিস আলমের নমনীয়তায় পরিস্থিতি শান্ত হয়।

শিরোনাম