প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুদ শেখ উপজেলার শুক্তগ্রামের সবোর শেখের ছেলে। তিনি কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শুক্তগ্রামে মোবাইল ফোন বেচাকেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সুজন খান ও তার লোকজনের সঙ্গে মাসুদ রানার বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। ওই রাতে শুক্তগ্রাম দত্তের মোড় বাজার থেকে বাড়ি ফেরার পথে মান্দার খানের বাড়ির কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন মাসুদ রানা শেখকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পেটালে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন খান পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম