মহাসড়কে চলন্ত বাসে ধরে গেলো আগুন!

বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড টোল প্লাজার সামনে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় বিআরটিসি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বাসের চালক শাহজালাল জানিয়েছেন, বরিশাল থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। উজিরপুরের টোল প্লাজা এলাকা অতিক্রমের সময় বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি যাত্রীরা বুঝতে পেরে সুপারভাইজারকে অবহিত করেন। এরপর বাস থামিয়ে মহাসড়কের ওপর সকল যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর উজিরপুর ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শিরোনাম