জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূল ফটকে ছাত্রলীগের মিছিল-সমাবেশ

সাভার প্রতিনিধিঃ
মূল ফটকে ছাত্রলীগের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে এ খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি ও জাকসুর প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ লেখা ব্যানারসহ একটি মিছিলের ভিডিও পোস্ট হলে বিষয়টি সামনে আসে।

শিরোনাম