রাজধানীতে নকল পিস্তলসহ ৯ ডাকাত পাকড়াও

সংবাদ জমিন রিপোর্টঃ
নকল পিস্তলসহ ৯ ডাকাত পাকড়াও। রাজধানী ঢাকার গাবতলীর বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নকল পিস্তলসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন,মো. মাকছুদুর রহমান দীপু (২৬), মো. হৃদয় (২২), মো. জাকির হোসেন (৩৬), মো. সবুজ ডাক্তার (৫৫), মো. শামছুজ্জামান ওরফে সবুজ (৩৫), সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলম (৫৮), মো. রিপন (৩৬), মো. মামুনুর রশিদ ওরফে শিশির (৩৪) ও মো. ইলিয়াছ রহমান (৩৩)।

শিরোনাম