মানিকগঞ্জে আলোচিত ৩ হত্যাকান্ডের সাথে জড়িত মূল ২ ঘাতককে গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আলোচিত ৩ হত্যাকান্ডের সাথে জড়িত মূল ২ ঘাতককে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের গ্রেফতারে ভিকটিম পরিবারে এসেছে স্বস্তি।

জানা গেছে,মানিকগঞ্জের পুটাইলে আলোচিত রাব্বি হত্যার মূল ঘাতক রাতুলকে (১৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার মনিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাতুল মানিকগঞ্জ সদর উপজেলার মধ্য পুটাইল এলাকার বাসিন্দা এবং লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহত রাব্বি একই এলাকার কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। রাতুল পূর্ব শত্রুতার জের ধরে রাব্বিকে হত্যা করে।

অপরদিকে, জেলার শিবালয় উপজেলার আলোচিত শিশু মরিয়ম আক্তার (৩) ও মা স্মৃতি আক্তার(২৩) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. সুজন শেখ (২৭) কে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়াহাটা এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত সুজন শেখের বাড়ি শিবালয়ের আলোকদিয়া ময়েনউদ্দিনপাড়া এলাকার মো. ছায়েদ আলীর ছেলে। সে মরিয়মের বাবা ও স্মৃতির স্বামী।

শিরোনাম