আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করলো পুলিশ

সাভার প্রতিনিধিঃ
আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করলো পুলিশ। সাভারের আশুলিয়ায় শ্রীলঙ্কার নাগরিক সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে শ্রীলঙ্কার নাগরিক এবং আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শিরোনাম