যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টারঃ
যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।রাজধানীর শ্যামপুরে যাত্রী সেজে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে শ্যামপুরের নিশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা আহত অবস্থায় চালক মো. শাহাবুদ্দিনকে (৫৫) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়,এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শিরোনাম