জেলার দাবিতে মহাসড়কে নামাজ আদায়,যান চলাচলে বিঘ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
জেলার দাবিতে মহাসড়কে নামাজ আদায়,যান চলাচলে বিঘ্ন। কিশোরগঞ্জের ভৈরবকে জেলা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছে ছাত্র-জনতা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের একপাশ বন্ধ রেখে নামাজ আদায় করেন তারা। এ সময় অন্য পাশ দিয়ে যানচলাচল স্বাভাবিক ছিল। তবে ঢাকাগামী সব ধরনের যান চলাচল ২০ মিনিট বন্ধ ছিল।

শিরোনাম