পুলিশ সদস্য বহনকারী বাস উল্টে আহত-২৭

স্টাফ রিপোর্টারঃ
পুলিশ সদস্য বহনকারী বাস উল্টে আহত ২৭।চট্টগ্রামে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে নারী পুলিশ সদস্যসহ ২৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে দামপাড়ার ওয়াসা মোড়সংলগ্ন সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নারী পুলিশ সদস্যসহ মোট ২৭ জন পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে আহত ১২ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শিরোনাম