বাসে তরুণীকে হেনস্তা, আটক করা হলো হেলপারকে

সংবাদ জমিন রিপোর্টঃ
বাসে তরুণীকে হেনস্তা, আটক হেলপার।রাজধানীর মোহাম্মদপুরের বছিলা স্ট্যান্ড এলাকায় গণপরিবহনে এক তরুণী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রমজান পরিবহনের হেলপার মো. নিজাম উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-৪-এর একটি দল তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গত ২৭ অক্টোবর দুপুরে ধানমন্ডি-১৫ থেকে রমজান পরিবহনের বাসে বছিলার উদ্দেশে যাত্রা করেন এক নারী শিক্ষার্থী। বাসটি বছিলা মেট্রো হাউজিং এলাকায় পৌঁছালে হেলপার নিজাম উদ্দিন ওই শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। প্রতিবাদ করলে তিনি শিক্ষার্থীকে মারধর করেন। আত্মরক্ষায় ভিকটিম জুতা দিয়ে হেলপারকে প্রহার করেন।

ঘটনার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। বিষয়টি নজরে আসার পর র‌্যাব-৪ সরেজমিন তদন্তে নামে এবং প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্তের পর তাকে গ্রেফতার করে।

শিরোনাম