চাঁদপুরের বিএনপি নেতা কাজী রফিকের পিতা ফখরুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিনিধি,ঢাকাঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফরিদগঞ্জের সম্ভাব্য প্রার্থী,গণমানুষের নেতা কাজী রফিকের বাবা কে.এম, ফখরুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত কারণে শনিবার(১ নভেম্বর) অনুমান ভোর রাতে ঢাকার আশুলিয়ার দোসাইদস্থ মেঝো মেয়ে কাজী আয়েশার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। জীবনের দীর্ঘ সময় তিনি সুনামের সাথে শিক্ষকতা করেছেন।তিনি মৃত্যুকালে ৫ ছেলে,৩ কন্যা,নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ মাগরিব ফরিদগঞ্জে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে গুণী এ শিক্ষকের দাফনকার্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

শিরোনাম