বসতঘর থেকে দশটি বিষাক্ত পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার,এলাকায় আতঙ্ক

চট্টগ্রাম প্রতিনিধিঃ
বসতঘর থেকে দশটি বিষাক্ত পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার,এলাকায় আতঙ্ক। চট্টগ্রামের মীরসরাইয়ে বসতঘর থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর এলাকার একটি বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় ধুম ইউনিয়নের শুক্রবারইয়ারহাট এলাকায় একটি বসতঘর থেকে একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। বিষাক্ত পদ্ম গোখরা সাপ ও সাপের বাচ্চা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শিরোনাম