চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ
চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে গ্রামবাসী তিন জনকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২ নভেম্বর) ভোররাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ (মাজার এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত আড়াইটার দিকে ওই গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে একটি সংঘবদ্ধ দল। গরুগুলো একটি পিকআপ ভ্যানে তোলার সময় ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে। পালাতে গিয়ে চোরের দলের তিন সদস্য প্রথমে পাশের একটি জঙ্গলে এবং পরে প্রাণ বাঁচাতে রাস্তার ধারের একটি পুকুরে লাফ দেয়। সেখানেই স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ আহত ১ চোরকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়,লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

শিরোনাম