মোহাম্মদপুরে অটোচালককে কুপিয়ে হত্যা, আটক-২

সংবাদ জমিন রিপোর্টঃ
অটোচালককে কুপিয়ে হত্যা, আটক-২। রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে রাসেল (৩৪) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার দুই বন্ধু রিয়াদ ও বিপ্লব আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে গ্যারেজ থেকে ফিরে দুই বন্ধুকে নিয়ে বাসার পথে হাঁটছিলেন রাসেল। নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর রোডের সেলিম সাহেবের বাসার সামনে পৌঁছালে হঠাৎ ১৫–২০ জন সশস্ত্র লোক তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম