বিএনপি নেতার পিতার মৃত্যুতে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের শোকবার্তা

সংবাদ জমিন ডেস্কঃ
বিএনপি নেতার পিতার মৃত্যুতে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক শোকবার্তা প্রকাশ করেছেন।

গত ১ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এক শোক বার্তায় বলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক কাজী রফিকের পিতা কে.এম ফফরুল ইসলামের মৃত্যুকে আমরা গভীরভাবে শোকাহত।আমরা তার পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

শোক বার্তায় তারা আরো বলেন, বিএনপি নেতা ও তার পরিবারবর্গ, তার আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের সাথে গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি।

শিরোনাম