প্রেমের অভিনয়ে মোহাম্মদপুরে তরুণকে অপহরণ, আটক-৭

সংবাদ জমিন রিপোর্টঃ
প্রেমের অভিনয়ে মোহাম্মদপুরে তরুণকে অপহরণ, আটক-৭।
প্রেমের প্রলোভনে ডেকে নিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে এক তরুণকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকালে হাজারীবাগের বউ বাজার এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো. রাহাত (২০), নবীউল হাসান হৃদয় (২৪), অন্ময় হাসান জামিল (২২), মো. রমজান (১৯) ও আরাফ আহমেদ শাফি (২৪)।

সময় ভুক্তভোগী সবু হোসেনকে উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় তার বাবা জাহাঙ্গীর আলম মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। তারা মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

শিরোনাম