মোহাম্মদপুরে সেনা অভিযান, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, আটক-১

সংবাদ জমিন রিপোর্ট:
সেনা অভিযান, ককটেল ওপেট্রোল বোমা উদ্ধার, আটক-১। রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় বিস্ফোরক, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় সজিব (২২) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি কথিতভাবে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’-এর ড্রাইভার হিসেবে পরিচিত।

রবিবার (২ নভেম্বর) বিকালে সেনাবাহিনীর শেরে-বাংলা ক্যাম্পের গোয়েন্দা বিভাগ তথ্য পায় যে, মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় বিস্ফোরক তৈরির প্রস্তুতি চলছে। বিকাল ৫টার দিকে অভিযানে গিয়ে সজিবকে আটক করা হয়।

শিরোনাম