নিখোঁজের তিন দিন পর পুলিশ অটো রিকশাচালকের লাশ উদ্ধার করলো

বিশেষ প্রতিনিধিঃ
তিন দিন পর পুলিশশ অটোরিকশাচালকের উদ্ধার করলো। মুন্সীগঞ্জে নিখোঁজের তিন দিন পর মুজিবুর মাঝি (৪৫) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পূর্ব রতনপুর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুজিবুর মাঝি রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাঁধন সরকারের গ্যারেজে থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম