কুষ্টিয়ায় মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার সমর্থকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

বিশেষ প্রতিনিধিঃ
মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার সমর্থকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার অনুসারী নেতাকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা।

শিরোনাম