নওগাঁ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি

বিশেষ প্রতিনিধি:
বিএনপি মনোনীত প্রার্থীকে পরিবর্তনের দাবি। নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এম এ মতিনের অনুসারী নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে উপজেলার নওগাঁ–রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মান্দা আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপুর নাম ঘোষণা করা হয়েছে, যা তৃণমূল বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে এম এ মতিনকে প্রার্থী হিসেবে পুনর্বিবেচনার দাবি জানান।

শিরোনাম