বিএনপির সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ৩ কর্মীর

বিশেষ প্রতিনিধিঃ
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ৩ কর্মীর। বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে ফিরছিলেন।

শিরোনাম