অবরোধ-বিক্ষোভের মুখে মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করলো বিএনপি

বিশেষ প্রতিনিধিঃ
অবরোধ-বিক্ষোভের মুখে মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত বিএনপির। মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। এ আসনে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি। কেবল বলা হয়েছে, অনিবার্য কারণবশত ঘোষিত মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

এর আগে সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শিরোনাম