ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ স্থানীয় বিএনপির

বিশেষ প্রতিনিধিঃ
ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ স্থানীয় বিএনপির। চলতি বছরের ২৬ আগস্ট বিএনপি থেকে প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হলেও মাত্র দুই মাসের ব্যবধানে পেয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন। আর এমন ঘোষণার পরপরই নতুন করে আবারও আলোচনায় প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

মনোনয়ন ঘোষণার পরপরই কিশোরগঞ্জ-৪ আসনের হাওর অধ্যুষিত তিন উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

শিরোনাম