হেলিকপ্টারে বাড়ি ফিরে বিএনপির এমপি প্রার্থী হলেন, অস্ত্রসহ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃ
হেলিকপ্টারে বাড়ি ফিরে বিএনপির এমপি প্রার্থী হলেন, অস্ত্রসহ গ্রেপ্তার। গাজীপুরের শ্রীপুরে নিজ গ্রাম বরকুলে গত ৮ মে হেলিকপ্টারে করে নেমেছিলেন এনামুল হক মোল্লা (৪৮)। সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তিনি গত পাঁচ মাস গণসংযোগ করেছেন। সেই এনামুলকে অস্ত্র, গুলি, বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে যৌথ বাহিনী।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ছয় সহযোগীসহ এনামুল হক মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি বরকুল গ্রামের আবদুল আহাদের ছেলে।

শিরোনাম