বিনোদন ডেস্কঃ
মা হলেন ক্যাটরিনা,আনন্দে ভাসছেন বাবা ভিকি। আজ শুক্রবার সকালে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন এ দুই তারকা।
ক্যাটরিনা ও ভিকি তাঁদের অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে এক যৌথ বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।’ এই পোস্টে বাবা-মা হওয়ার অপার আনন্দ ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।