বিএনপির শোভাযাত্রায় খাঁচাবন্দী শেখ হাসিনা,প্রভাব পড়বে নির্বাচনে
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির শোভাযাত্রায় খাঁচাবন্দী শেখ হাসিনা,প্রভাব পড়বে নির্বাচনে। নির্বচনকে সামনে রেখে এহেন প্রতিকী শেখ হাসিনাকে প্রদর্শন নিয়ে আওয়ামী ভোটাররদের মধ্যে অপ্রকাশ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির আয়োজনে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই শোভাযাত্রায় খাঁচায় বন্দী অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করেছেন দলটির নেতা–কর্মীরা।
শুক্রবার,৭ নভেম্বর বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা–পূর্ববর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা তিনটার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, একটি খাঁচার ভেতরে একজন নারী শেখ হাসিনার সাজে দাঁড়িয়ে আছেন। তাঁকে কারাবন্দী হিসেবে দেখানো হয়েছে। যা ভালভাবে নিচ্ছে না আওয়ামীলীগের ভোটারসাধারণ।