বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানখেতে দাঁড়িয়ে ব্যতিক্রমী ‘রিভিউ আবেদন’ মনোনয়ন বঞ্চিত প্রার্থীর

বিশেষ প্রতিনিধি:
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানখেতে দাঁড়িয়ে ব্যতিক্রমী ‘রিভিউ আবেদন’মনোনয়ন বঞ্চিত প্রার্থীর। ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানখেতে দাঁড়িয়ে ক্রিকেটের আম্পায়ারের ভঙ্গিতে ‘রিভিউ আবেদন’ করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। তিনি আজ শুক্রবার সকালে বাড়ির পাশে একটি ধানখেতে গিয়ে হাত উঁচিয়ে সেই ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ছবিতে আলাল উদ্দিন আলাল লিখেছেন, ‘নো ক্যাপশন।’ ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত এক হাজারের বেশি ব্যক্তি মন্তব্য করেছেন এবং প্রায় ৪০০ জন শেয়ার করেছেন। কেউ তাঁর পক্ষে, আবার কেউ দলের সিদ্ধান্তের সমালোচনায় মন্তব্য করেছেন।

শিরোনাম