গণভোটের দাবি উপেক্ষা করলে জাতীয় নির্বাচন হুমকির মুখে পড়বে: গোলাম পরওয়ার

বিশেষ প্রতিনিধিঃ
গণভোটের দাবি উপেক্ষা করলে জাতীয় নির্বাচন হুমকির মুখে পড়বে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের দাবি কোনো রাজনৈতিক দলের চাপের মুখে উপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকটের মুখে পড়তে পারে। অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং গণভোটের তারিখ ঘোষণা করতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যুগ্নীপাশা এলাকায় আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

শিরোনাম