সিলেটে ছাত্রলীগের মিছিল

বিশেষ প্রতিনিধিঃ
ছাত্রলীগের মিছিল। সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আজ শুক্রবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া দু–তিনজন ছাড়া অধিকাংশ নেতা–কর্মীর মুখে কালো মাস্ক ও মাথায় হেলমেট ছিল।

শিরোনাম