নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বোনের বিরুদ্ধে ভাইয়ের সমর্থকরা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বিএনপির মনোনয়ন নিয়ে বোনের বিরুদ্ধে ভাই। নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নকে ঘিরে বিএনপির প্রয়াত নেতা ফজলুল রহমানের (পটল) দুই সন্তান—ফারজানা শারমিন (পুতুল) ও ইয়াছির আরশাদের (রাজন) মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ৩ নভেম্বর ফারজানা শারমিনকে দলীয় মনোনয়ন দেওয়ার পর থেকেই এ বিরোধ প্রকাশ্যে আসে।

ফারজানা শারমিনের মনোনয়ন বাতিলের দাবিতে ইয়াছির আরশাদের সমর্থকেরা আজ শনিবার বিকেলে লালপুরের শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিরোনাম