মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা আটক করলো পুলিশ

বিশেষ প্রতিনিধিঃ
ইয়াবাসহ যুবদল নেতা আটক করলো পুলিশ। চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০টি ইয়াবাসহ মো. সালাউদ্দিন (৩৬) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালাউদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

গতকাল শুক্রবার মধ্যরাতে সাহেরখালী ইউনিয়নের সবজি বাজার থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় যুবদলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

শিরোনাম