পুলিশের লাঠিপেটার পর প্রাথমিকের শিক্ষকরা কর্মবিরতির ডাক দিলেন

বিশেষ প্রতিবেদক:
পুলিশের লাঠিপেটার পর প্রাথমিকের শিক্ষকরা কর্মবিরতির ডাক দিলেন। তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর নতুন কর্মসূচি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। নতুন কর্মসূচি অনুযায়ী তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, পাশাপাশি বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন।

এর আগে বিকেলে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশ চড়াও হয়। লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেডে শতাধিক শিক্ষক আহত হন।

শিরোনাম