মানিকগঞ্জে এলাকাসীর হাতে ধরা পড়লো বড় কুমির

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
কোন বড় কিংবা ছোট মাছ নয়, এবার পানি থেকে এলাকাবাসীর হাতে ধরা পড়লো বড় কুমির।

জানা গেছে,গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কুমিরটি নদীতে ভাসতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী কুমিরটি ধরে ডাঙায় নিয়ে আসে। এ সময় কুমিরটি দেখতে এলাকার শ’শ লোকজন। কুমিরটি সরকারের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।

শিরোনাম