এবার সাভারে ডেঙ্গুতে প্রাণ গেলো বৃদ্ধের

সাভার প্রতিনিধিঃ
ডেঙ্গুতে প্রাণ গেলো বৃদ্ধের। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবুল বাশার ধামরাই উপজেলার বাসনা গ্রামের বাসিন্দা। তিনি সাভারের ৩ নম্বর ওয়ার্ডের বিনোদ বাইদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন ও সাভার বাজার রোড বাইতুল নুর জামে মসজিদে প্রায় ১০ বছর ধরে ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন।

শিরোনাম