আশুলিয়ায় নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সাভার প্রতিনিধিঃ
নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে বোরকা পরা ও হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতে কেউ ওই নারীকে হত্যা করেছে।

শিরোনাম