ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের সংঘের্ষে প্রাণ গেলো ছাত্রদল কর্মীর

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির দুই পক্ষের সংঘের্ষে প্রাণ গেলো ছাত্রদল কর্মীর। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এম ইকবাল হোসেইন ও মনোনয়নবঞ্চিত নেতা আহম্মেদ তায়েবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অসুস্থ হয়ে তানজিম আহমেদ আবিদ (৩০) নামে ছাত্রদলের এক কর্মীর মৃত্যু হয়েছে।

রবিবার (০৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে গৌরীপুর পৌর শহরের মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের আট জন আহত হয়েছেন। তারা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

মৃত তানজিম আহমেদ উত্তর জেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলের অনুসারী হিসেবে পরিচিত এবং ইকবাল হোসেইনের সমর্থক ছিলেন।

শিরোনাম