বিলে শাপলা তুলতে গিয়ে প্রাণ হারালো ৪ বোন

বিশেষ প্রতিনিধিঃ
বিলে শাপলা তুলতে গিয়ে প্রাণ হারালো ৪ বোন। মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার বোনের মৃত্যু হয়েছে। তারা চাচাতো-জেঠাতো বোন। রবিবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলার রাজনগর গ্রামের মসুরিভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- রাজনগর গ্রামের আব্দুস সামাদের বড় মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার (১৪) ও ছোট মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিফা আক্তার (১০), সামাদের ছোট ভাই ইসার আলীর মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার (১৪) এবং শাহারুল ইসলামের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী আলেয়া খাতুন (১০)।

শিরোনাম