সাবেক মেয়র আইভীর হাইকোর্টে জামিন,স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের

সংবাদ জমিন রিপোর্টঃ
সাবেক মেয়র আইভীর হাইকোর্টে জামিন,স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রবিবার (৯ নভেম্বর) আপিন বিভাগের চেম্বার জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

এর আগে, দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় আইভীকে জামিন দেন হাইকোর্ট। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

শিরোনাম