সড়কে আগুন দেয়ার সময় পুড়ে শরীর ঝলসে গেলো ছাত্রদল নেতার, হাসপাতালে ভর্তি

বিশেষ প্রতিনিধিঃ
সড়কে আগুন দেয়ার সময় পুড়ে শরীর ঝলসে গেলো ছাত্রদল নেতার, হাসপাতালে ভর্তি। রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা প্রয়াত কবীর হোসেনের ছেলে নাসির হোসেনের সমর্থকরা। বিক্ষোভের সময় সড়কের ওপর টায়ারে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ হয়েছেন এক ছাত্রদল নেতা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (১০ নভেম্বর) বিকালে নগরীর চৌদ্দপাই এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ ছাত্রদল নেতার নাম শহিদুল ইসলাম। তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

শিরোনাম