বঙ্গোপসাগরে ভাসতে থাকা ২৪ জেলেকে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধিঃ
ভাসতে থাকা ২৪ জেলেকে উদ্ধার। ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ২৪ জেলেসহ ‘মদনা-৬’ নামে একটি ট্রলারকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১০ নভেম্বর) নৌবাহিনী জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ নিয়মিত টহল দেওয়ার সময় তাদের উদ্ধার করে।

দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া থেকে সমুদ্রে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজ জেলেসহ ট্রলারটিকে ৩৫ মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে নিরাপদে সুন্দরবনসংলগ্ন হিরণপয়েন্টে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ‘কোস্টগার্ড পশ্চিম জোন’-এর কাছে হস্তান্তর করে। ট্রলারে থাকা ২৪ জন জেলেই বর্তমানে সুস্থ আছেন বলেও জানান আসিফ আদনান

শিরোনাম