শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কোথায় : নাসীরুদ্দীন পাটওয়ারী

সংবাদ জমিন রিপোর্টঃ
শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কোথায়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আগামীর পার্লামেন্টে কোনও একক নেতৃত্ব দেখতে চায় না এনসিপি। কারণ এক ফ্যাসিস্ট বাদ দিয়ে আরেক ফ্যাসিস্ট আনার কোনও মানে হয় না। সংস্কারের পথে না হাঁটলে নিশ্চিহ্নের পথে হাঁটবে বিএনপি। আর শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কই?’

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনসিপির শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তি এ কর্মসূচির আয়োজন করে।

শিরোনাম