এবার সায়েন্সল্যাবে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

সংবাদ জমিন রিপোর্টঃ
এবার সায়েন্সল্যাবে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দিলো দুর্বৃত্তরা। রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে মিরপুর সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ল্যাবএইড হাসপাতালের ইমারজেন্সি গেটের সামনে শান্তা-মরিয়ম ইউনিভার্সিটির একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদ পেয়ে দুটি ইউনিট পাঠিয়েছি। বিস্তারিত এখনও জানা যায়নি।’

শিরোনাম