যারা বিএনপি করেন, আমরা তাদের দলে নেবো: হাসনাত আবদুল্লাহ

বিশেষ প্রতিনিধিঃ
যারা বিএনপি করেন, আমরা তাদের দলে নেবো। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, আমরা তাদের আমাদের দলে নিয়ে নেবো। কারণ, বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে। যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে, সেই মানুষের হাতে জীবনেও চাঁদা উঠতে পারে না। সোমবার (১০ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সভায় হাসনাত আবদুল্লাহ বিএনপি প্রসঙ্গে আরও বলেন, ‘হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। সুতরাং বিএনপির মধ্যে অনেক ত্যাগী মানুষ আছেন যারা বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন, যারা এখনও বিক্রি হয়ে যায়নি, চাঁদাবাজিতে জড়িত হননি। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমরা তাদের ইনশাআল্লাহ আমাদের দলে নিয়ে নেবো।’

শিরোনাম