আরও ২ মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে

বিশেষ প্রতিনিধিঃ
আরও ২ মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকে। উচ্চ আদালতে জামিনের পর আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে।

সোমবার (১০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ ছাড়া সাবেক মেয়র আইভীকে গ্রেফতারের সময় পুলিশের গাড়ি বহরে হামলা করা হয়। সেই ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে। এই দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’

শিরোনাম