সুন্দরবনে নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটকের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ
সুন্দরবনে নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটকের লাশ উদ্ধার। সুন্দরবনে কোস্টগার্ডের তিন দিনের অভিযানে যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

সিয়াম-উল-হক বলেন, ‘শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোটে যাত্রা শুরু করেন। বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করেন।

শিরোনাম