শিবচরে ছেলের হাতে প্রাণ গেলো বাবার

বিশেষ প্রতিনিধিঃ
ছেলের হাতে প্রাণ গেলো বাবার। মাদারীপুরের শিবচর উপজেলায় ছেলের হাতে বাবা মতি মিয়া (৬৫) খুন হয়েছেন। এ ঘটনায় ছেলেকে আটক করেছে শিবচর থানা পুলিশ। রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মতি মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েক দিন আগে মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করছিলেন তিনি ও তার পরিবার। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রবিবার রাত আনুমানিক ১টার দিকে মতি মিয়াকে কোদাল দিকে কুপিয়ে ও আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করে তার ছেলে ফারুক মিয়া (২৭)।

শিরোনাম