নিজস্ব প্রতিবেদকঃ
ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেলো বাবার। চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে আহমেদ হোসেন (৫২) নামে এক ব্যক্তির নিহত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তার ছেলের রিয়াদ হোসেনকে (২২) সোমবার ভোরে পুলিশ গ্রেফতার করেছে। নিহত আহমেদ হোসেন (৫২) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকার জলিল বক্সের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিহত আহমদ হোসেনের সাথে তার বড় ছেলে রিয়াদ হোসেনের বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিয়াদ তার পিতা আহমদ হোসেনকে ছুরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা হয়েছে।